এ.আর ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, নীলফামারী ।

A.R INTERNATIONAL SCHOOL & COLLEGE, NILPHAMARI

স্থাপিত: ২০২০ইং.

মোঃ আব্দুর রউফ (ভাইস প্রিন্সিপাল) এর বাণী

সম্মানিত অভিভাবক ও সূধী, 

আসসালামু ওয়ালাইকুম

নীলফামারী শহরের প্রাণ কেন্দ্রে একটি আধুনিক ও ইন্টারন্যাশনাল মান সম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান এ.আর ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ ২০২০ শিক্ষাবর্ষ থেকে চালু হতে যাচ্ছে। মানষের জীবন ও সমাজের চাহিদার নিরিখে শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারিত হয়। নতুন নতুন চাহিদার পরিপ্রেক্ষিতে তা আবার পরিবর্তিত হয় এ জন্য যুগের চাহিদা মেটাতে পারে এমন শিক্ষার প্রয়োজন। অনেক অভিভাবক তাদেও সন্তানদের ভর্তি নিয়ে চিন্তিত ও উদ্বিগ্ন। কারন সবার প্রতাশা আমার সন্তান ভালো মানের প্রতিষ্ঠানে ভর্তি হোক এবং ভালো ফল বয়ে আনুক। কিন্তু বাস্তবতা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা অনেক থাকলে ও মান সম্পন্ন আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা অনেক কম। আধুনিক প্রযুক্তি নিঃসন্দেহে একজন শিক্ষার্থীকে আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে সামনের দিকে এগিয়ে ......মো: আব্দুর রউফ (ভাইস প্রিন্সিপাল) মোঃ আব্দুর রউফ
এ.আর ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, নীলফামারী

সবার জন্য শিক্ষা অর্জন করাটা আবশ্যক। শিক্ষা অর্জন সকল মানুষের মৌলিক অধিকার। এ অধিকার কে যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে বিশ্বের অনেক দেশ আজ উন্নত । তাই যুগের সাথে সংগতিপূর্ণ বিকাশের জন্য আমরা প্রত্যেকেই নিজ নিজ সন্তানদের নিয়ে ভাবি  । আমাদের A.R INTERNATIONAL SCHOOL & COLLEGE, NILPHAMARI টি শিক্ষার্থীদেরকে যুগোপযোগী শিক্ষা প্রদান করে থাকে। পরিশেষে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা আমাদের সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টায় শিক্ষার্থীরা যেন নৈতিক ও উন্নত জ্ঞান অর্জনের মাধ্যমে সুনাগরিক হিসাবে প্রতিষ্ঠা লাভ করে এবং নিজের পরিবার , সমাজ তথা দেশ ও জাতির জন্য গৌরব বয়ে আনতে পারে। সে লক্ষ্যকে সামনে রেখে A.R INTERNATIONAL SCHOOL & COLLEGE, NILPHAMARI, নীলফামারী  পরিচালক স্যারের নির্দেশনায় আমরা শিক্ষক ও শিক্ষিকা মহোদয়গণ কাজ করে যাচ্ছি। A.R INTERNATIONAL SCHOOL & COLLEGE, NILPHAMARI, নীলফামারী  যাত্রা পথে সকলের সহযোগিতা ও সুদৃষ্টি কামনা করি।