এ.আর ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, নীলফামারী ।

A.R INTERNATIONAL SCHOOL & COLLEGE, NILPHAMARI

স্থাপিত: ২০২০ইং.

ভৌত অবকাঠামো

এ.আর ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, নীলফামারী ।

A.R INTERNATIONAL SCHOOL & COLLEGE, NILPHAMARI

স্থাপিত: ২০২০ইং.

উপজেলা পরিষদ সড়ক, নীলফামারী । Upazila Parishad Road, Nilphamari. Estd-2020,arisc.edu.bd Phone:01746222666


সম্মানিত অভিভাবক ও সূধী, আসসালামু ওয়ালাইকুম, নীলফামারী শহরের প্রাণ কেন্দ্রে একটি আধুনিক ও ইন্টারন্যাশনাল মান সম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান এ.আর ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ ২০২০ শিক্ষাবর্ষ থেকে চালু হতে যাচ্ছে। মানষের জীবন ও সমাজের চাহিদার নিরিখে শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারিত হয়। নতুন নতুন চাহিদার পরিপ্রেক্ষিতে তা আবার পরিবর্তিত হয় এ জন্য যুগের চাহিদা মেটাতে পারে এমন শিক্ষার প্রয়োজন..... বর্তমান সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নকে বুকে লালন করে আধুনিক ও বিজ্ঞান  সম্মতভাবে এলাকার শিশু-কিশোরদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে A.R INTERNATIONAL SCHOOL & COLLEGE, NILPHAMARI  টি প্রতিষ্ঠা করি। এটি একটি ব্যতিক্রমধর্মী ও জবাবদিহিতামূলক ডিজিটাল প্রতিষ্ঠান। এখানে বাংলা, ইংরেজি ও ধর্মীয় শিক্ষাকে সমানভাবে গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের প্রস্তুত করতে চাই। এ জন্য দক্ষ, উপযুক্ত এবং যুগোপযোগী শিক্ষক ও শিক্ষিকা নিয়োগ করা হয়েছে। এখানকার সকল শিক্ষার্থীকে স্বচ্ছ চিন্তা-চেতনার অধিকারী করার জন্য "নৈতিক শিক্ষা" নামক প্রতিদিন একটি আলাদা ক্লাস করানো হচ্ছে। 

আমি প্রতিশ্রুতি দিতে চাই, আমরা  A.R INTERNATIONAL SCHOOL & COLLEGE, NILPHAMARI পড়ালেখা এবং সাংস্কৃতিক ক্ষেত্রে শিক্ষার্থীদের এমন ভাবে তৈরি করব যাতে করে শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম কুড়াবে এবং স্কুল ও পিতামাতার মুখ উজ্জ্বল  করবে।